Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মির্জাপুরে ১৪২ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ,দুই ব্যবসায়ীকে জরিমানা

admin • 03 Nov 2024, 02:49 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মির্জাপুরে ১৪২ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ,দুই ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে ১৪২ কেজি পলিথিন ব্যাগ জব্দ ও দুই ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।

 

শনিবার (০২ নভেম্বর) বিকেলে মির্জাপুর বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর সম্মিলিতভাবে এ অভিযান পরিচালনা করেন।

জরিমানাকৃতরা হলেন- মির্জাপুর বাজারের ফরহাদ মিয়াকে ৩০ হাজার টাকা ও ছানোয়ার হোসেনকে ২ হাজার টাকা।

 

অভিযানকালে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক তুহিন আলম ও পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর উপস্থিত ছিলেন। আগামী দিনগুলোতে এধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।