Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

মির্জা ফখরুলকে ৯ মামলায় শ্যোন অ্যারেস্ট

admin • 29 Dec 2023, 06:49 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মির্জা ফখরুলকে ৯ মামলায় শ্যোন অ্যারেস্ট

নাশকতার নয় মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সিএমএম কোর্টে গ্রেফতার দেখানো হয়েছে। এসব মামলায় তার উপস্থিতিতে আগামী ৯ জানুয়ারি জামিন শুনানি হবে বলে জানা গেছে।

 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই জামিন শুনানির দিন ধার্য করেন।এর আগে রাজধানীর রমনা ও পল্টন থানায় করা পৃথক ১০ মামলায় জামিন আবেদন গ্রহণ করে তা নিষ্পত্তির নির্দেশনা চেয়ে ১৪ ডিসেম্বর রিট করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৮ ডিসেম্বর এক আদেশে হাইকোর্ট নয় মামলায় জামিন আবেদন গ্রহণ করে আইনানুযায়ী তা নিষ্পত্তি করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) নির্দেশ দেন।

 

গত ২৯ অক্টোবর গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ি থেকে মির্জা ফখরুলকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এদিন রাতে তাকে ডিবি অফিস থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। সে সময় তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এরপর থেকে কারাগারেই রয়েছেন বিএনপি মহাসচিব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।