Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মিরপুরে বহুতল ভবনে আগুন

admin • 11 Feb 2026, 07:49 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মিরপুরে বহুতল ভবনে আগুন
রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে একটি ১০ তলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।   মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থার নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার শাহজাহান ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, মিরপুর সাড়ে ১১ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।   প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।