Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মিরপুর কলেজের দেয়াল ধসে ২ জন নিহত

admin • 28 Jul 2026, 06:14 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মিরপুর কলেজের দেয়াল ধসে ২ জন নিহত
ঢাকার মিরপুর কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে অন্তত দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি হাফিজুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।   নিহতদের একজনের নাম নাছিমা বেগম। তবে অপর নিহত পুরুষের নাম এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।   পুলিশ ও স্থানীয় সুত্রগুলো জানায়, মিরপুর কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে। সেখানে টিসিবির পণ্য নিতে অনেকে লাইন ধরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে দেয়াল ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটেছে।  
এই ঘটনায় হতাহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।