Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মিডিয়ায় অতি কথনে ব্যবসায়ীরা সুযোগ পায়:হানিফ

admin • 08 Mar 2024, 09:18 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মিডিয়ায় অতি কথনে ব্যবসায়ীরা সুযোগ পায়:হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, মিডিয়ায় অতি কথনের কারণে ব্যবসায়ীরা সুযোগ পেয়ে যায়।

শুক্রবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া মেডিকেল কলেজে ৪২তম সন্ধানী কেন্দ্রীয় বার্ষিক সম্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।

হানিফ বলেন, রোজা এখনও শুরু হয়নি, আমরা কেন অগ্রিম কথা বলছি। রোজা শুরু হওয়ার পর খেজুরের দাম বেশি হবে না কম হবে তখন এটি নিয়ে কথা হবে, ভাবনা হবে।

তিনি বলেন, সরকার জনগণের কথা বিবেচনা করে দ্রব্যমুল্য সহনীয় অবস্থায় রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে চেষ্টা অব্যাহত আছে। রমজানে মানুষের কষ্ট হবে না বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।