Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

admin • 18 May 2024, 05:11 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:

রাজধানীর ধোলাইখালের এক বাণিজ্যিক ভবনে থাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সংস্থাটির পাঁচটি ইউনিটের চেষ্টায় সকাল ১১টা ৫৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

এর আগে, সকাল পৌনে ১১টার দিকে ধোলাইখালের টিপু সুলতান রোডের ওই ভবনে আগুন লাগে। ভবনটির দ্বিতীয় তলায় বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখা রয়েছে।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আগুন খুব একটা দেখা না গেলেও ধোঁয়ায় ওই এলাকা আচ্ছন্ন হয়ে ছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।