Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মাহিন্দ্র-সিএনজি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার শিশুপুত্র নিহত,আহত ৩

admin • 24 Feb 2026, 11:47 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মাহিন্দ্র-সিএনজি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার শিশুপুত্র নিহত,আহত ৩
জামালপুরের মাদারগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক শিশুপুত্র নিহত এবং তার মা-সহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড়ে একটি মাহিন্দ্র ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নিহত শিশুটি সোনালী ব্যাংক-এর এক কর্মকর্তার পুত্র। তার বাবা পূর্বে হাজরাবাড়ী শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে প্রিন্সিপাল অফিসে কর্মরত। দুর্ঘটনায় শিশুটির মা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির মাহিন্দ্রটি সিএনজির সঙ্গে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।