Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মাশরাফিকে ভালোবেসে ভোলা থেকে নড়াইলে প্রতিবন্ধী যুবক

admin • 22 Dec 2023, 06:56 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মাশরাফিকে ভালোবেসে ভোলা থেকে নড়াইলে প্রতিবন্ধী যুবক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দলটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জনপ্রিয় ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজার ভালোবাসার টানে ভোলার চরফ্যাশন থেকে নড়াইলে ছুটে এসেছে রাজীব নামে এক প্রতিবন্ধী যুবক। বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নড়াইলে এসে পৌছান তিনি ।

 

প্রতিবন্ধী রাজীব বলেন, আমার যখন বয়স ১০ বছর তখন থেকে ভাইয়ের (মাশরাফি) খেলা দেখি। আমার জীবনের শখ ছিলো ভাইয়ের সাথে একবার দেখা করব। ভাইয়ের সাথে দেখা করতেই আমি এসেছি।

 

নিজস্ব অর্থায়নে দশ হাজার লিফলেট চরফ্যাশন থেকে ছাপিয়ে এনেছেন দাবি করে তিনি আরও বলেন, মাশরাফি ভাইয়ের খেলা আমি অনেস পছন্দ করি। ভাই জনগণকে কাছে টেনে নেন, কোন অহংকার নেই৷ এসব দেখে আমি ছুটে এসেছি। এরপর ভাইয়ের বাসায় গিয়েছি। মাশরাফি ভাইয়ের বাবা আমাকে আশ্রয় দিয়েছেন, খাবার দিয়েছেন।

 

তিনি বলেন, মাশরাফি ভাইয়ের ভক্ত সারা দেশেই আছে। আমি চরফ্যাশন থেকে ছুটে এসেছি ভাইয়ের ভালোবাসার টানে৷ আমাকে একবার যদি ভাইয়ের সাথে দেখা করায় দেন, আমার জীবন ধন্য। টাকা দিয়ে ভালোবাসা বিক্রি হয় না। আমি টাকা নিমুনা।

 

এ ব্যাপারে জানতে মাশরাফি বিন মুর্তজার পিতা গোলাম মুর্তজা স্বপনকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তবে গোলাম মুর্তজার ঘনিষ্ঠ একজন জানান, ভোলা থেকে আসা প্রতিবন্ধী ছেলেটির থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাকে কিছু টাকাও দিয়েছিলাম স্বপন কাকা। তবে সে তা নেয়নি। সে মাশরাফি ভাইকে ভালোবেসে নির্বাচনী প্রচারণা করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।