Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট টুর্নামেন্টের পর্দা উঠছে কাল

admin • 25 Oct 2023, 11:15 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট টুর্নামেন্টের পর্দা উঠছে কাল

ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ ও অনুপ্রেরণা দিতে আয়োজন করা হচ্ছে মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ ২০২৩। এতে অংশ নিচ্ছেন জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকরা।

 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম আউটারে চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট ৪টি দলে ভাগ হয়ে মাল্টিমিডিয়া সাংবাদিকরা মাঠে নামবেন।

 

টুর্নামেন্টে প্রধান অতিথি থাকবেন ডিএমপি গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশিদ। এ ছাড়া অতিথি হিসেবে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, প্রধান প্রতিবেদকসহ ডিজিটাল বিভাগের প্রধানরা উপস্থিত থাকবেন।

 

এ টুর্নামেন্টে  মোট  চারটি দল  অংশগ্রহন করবে দল গুলো  হলো- মেঘনা ভিক্টোরিয়ান্স, যমুনা ওয়ারিয়রস, পদ্মা ফাইটারস ও কর্ণফুলি রয়েলস।

 

চার দলের নেতৃত্বে আছেন- ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার তানভীর আহাম্মদ, ডিবিসি নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টারদের হাসিব পান্থ, বাংলাভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টারদের শুভ খান এবং মর্নিং টাইমস এর মাল্টিমিডিয়া রিপোর্টার শামিম আহমেদ।

 

ওই টুর্নামেন্টে সহযোগী পার্টনার হিসেবে যুক্ত আছে গাজী ওভারসিজ, কর্ণফুলী 'ক্রজ লাইন লি., মর্নিং টাইমস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও অ্যামকাবা লিমিটেড।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।