Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মালিবাগে গ্যাস লাইন থেকে হোটেলে আগুন, দগ্ধ ৪

admin • 20 Mar 2024, 10:14 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মালিবাগে গ্যাস লাইন থেকে হোটেলে আগুন, দগ্ধ ৪

রাজধানীর মালিবাগ শাহজালাল নামে একটি হোটেলে গ্যাস লাইন থেকে আগুনে ৪ জন কর্মচারী দগ্ধ হয়েছেন। বুধবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মালিবাগ মোড় হোসআপ টাওয়ার সংলগ্ন গলিতে খাবার হোটেলে এই ঘটনা ঘটে।

জানা গেছে, দগ্ধ ৩ কর্মচারী হলেন, মো. সবুজ (২৪), মোহাম্মদ মারুফ (১৬) ও মোহাম্মদ জুলহাজ্ব (১৮) এছাড়া আরও একজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।তাদের হাত পা সহ শরীরের কিছু অংশে দগ্ধ হয়েছে।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা অপর কর্মচারী মো. তৌহিদ জানান, হোটেলের গ্যাস লাইন পাইপের গোলযোগ থেকে আগুনে তিন কর্মচারী দগ্ধ হন। ঘটনার পরপরই আগুন নিভিয়ে ফেলা হয়। ঘটনার সময় তারা তিনজন ইফতারীরে আইটেম বিক্রি করতেছিল।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মালিবাগ থেকে তিন হোটেল কর্মচারী দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে আসছে। তাদের হাত-পাসহ শরীরের কিছু অংশে দগ্ধ হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।