Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

মালটা আ. লীগ সভাপতি কাওসার সম্পাদক রাজিব

admin • 18 Oct 2023, 05:28 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মালটা আ. লীগ সভাপতি কাওসার সম্পাদক রাজিব

ইউরোপের ছোট ও ধনী দ্বীপরাষ্ট্র মালটা আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলন ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দেশটির অভিজাত হোটেলের বলরুমে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেন ইউরোপের বিভিন্ন দেশের নেতারা।

ভিডিও কনফারেন্সে বাংলাদেশ থেকে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

দ্বিতীয় অধিবেশনে সর্ব ইউরোপের আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মালটা আওয়ামী লীগের সভাপতি পদে কাউসার আমিন হাওলাদার ও সাধারণ সম্পাদক হিসেবে রাজীব দাশের নাম ঘোষণা করেন।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি কাজেম আলি স্বপন। বক্তব্য রাখেন সর্বইউরোপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, অস্ট্রিয়া আওয়ামী লীগের হাফিজুর রহমান, ইতালি আওয়ামী লীগের ইদ্রিস ফরাজী প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।