Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মায়ের সঙ্গে নাস্তার পর গলায় ফাঁস নিলেন এইচএসসি পরীক্ষার্থী

admin • 22 Jun 2025, 11:31 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মায়ের সঙ্গে নাস্তার পর গলায় ফাঁস নিলেন এইচএসসি পরীক্ষার্থী

কুষ্টিয়ার কুমারখালীতে ফাঁস দিয়ে সাব্বির মুন্সি নামে এক এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মায়ের সঙ্গে নাস্তার পর ঘরে ঢুকে ফাঁস দেন তিনি। 

 

রোববার সকালে উপজেলার কয়া ইউনিয়নের কয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাব্বির মুন্সি (২১) কয়া গ্রামের মজিদ মুন্সির ছেলে। তিনি ২০২৪-২৫ শিক্ষা বর্ষের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

 

মৃতের মা লাভলী খাতুন জানান, বেশ কিছুদিন ধরে সাব্বির  অস্বাভাবিক আচরণ করছিল। রোববার সকাল ৮টার দিকে সাব্বির গোসল করে এসে তার সঙ্গে নাস্তা করেন। নাস্তা শেষ করে তিনি  বাইরে গিয়ে কিছু সময় পর ফিরে এসে ছেলেকে রুমের আড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় দেখেন। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে রশি কেটে সাব্বিরকে নিচে নামানোর পর মৃত অবস্থায় দেখতে পান।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, ফাঁস দিয়ে কলেজশিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবার ও গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।