Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মায়ের জন্য কেনা শাড়িতে মেডিকেল শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

admin • 21 Apr 2024, 07:20 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মায়ের জন্য কেনা শাড়িতে মেডিকেল শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

রাজধানীর শাজাহানপুর থানার মালিবাগের একটি বাসায় এইচ এম রায়হান আহাদ (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত যুবক চীনের একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (২০ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, রায়হান বরিশালের গৌরনদী উপজেলার হাসনাবাদ গ্রামের নওশাদ হোসেনের ছেলে। তিনি মালিবাগের ওই বাসায় ভাড়া থাকতেন।

আহাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা রুমমেট ডা. রেজা বলেন, মালিবাগের একটি ফ্ল্যাটে আমরা পাশাপাশি রুমে থাকতাম। রায়হান চীনের একটি বেসরকারি মেডিকেল কলেজে লেখাপড়া করত। করোনার সময় সে দেশে চলে আসে। পরে অনলাইনে সে ক্লাস করত। তবে কয়েকদিন আগে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাকে সশরীরে হাজির হতে বললে মানসিক ডিপ্রেশনে পড়ে যান রায়হান। কেননা, পরিবারের অসচ্ছলতায় তাঁর পক্ষে চীনে যাওয়া সম্ভব ছিল না।’

ডা. রেজা আরও জানান, সে কারণে কয়েক মাস যাবত রায়হান রাজধানীর বেসরকারি মেডিকেলে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছিল। কিন্তু এতেও অনেক টাকা লাগবে বলে মানসিকভাবে ভেঙে পড়ছিলেন তিনি। আজ সন্ধ্যার দিকে অনেক ডাকাডাকি করেও তার কোন সাড়া না পাওয়ায় দরজা ভেঙে দেখি মায়ের জন্য কেনা শাড়ি গলায় পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে রায়হান। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে আনা হলে দায়িত্বরত চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।