Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

admin • 09 Dec 2023, 11:44 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

রাজধানীর কামরাঙ্গীর চরে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওই ছাত্রীর নাম মোছা. আফরিন (১৬)। সে আশ্রাবাদ হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী।

 

শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

 

বাবা মো. আব্দুর রউফ জানান, আফরিন রাতে তার মায়ের ওপর অভিমান করে সবার অগোচরে নিজ রুমের দরজা আটকিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

 

পরে সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।