Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মানিকগঞ্জে ২৫ শিক্ষার্থীকে কোরআনের সবক প্রদান

admin • 19 Nov 2023, 06:56 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মানিকগঞ্জে ২৫ শিক্ষার্থীকে কোরআনের সবক প্রদান

মানিকগঞ্জে মাদরাসাতুল ওহী আল-ইসলামিয়া মাদরাসায় কুরআন খতম ও সবক প্রদান উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৯ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের কয়রা এলাকায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসা কমিটির সভাপতি আবদুছ সোবাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন আহমেদ রাজা।

 

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান এইচএম মুহসিনুল ইসলাম, মহাসচিব জাহিদুল ইসলাম, উপদেষ্টা একেএম ইমান আলী, ওই মাদরাসার প্রিন্সিপাল হাবিবুল্লাহ বাহার, তা’লিমুল ইসলাম মাদরাসার প্রচার সম্পাদক মাওলানা মো. শরিফুল ইসলাম, ইউপি সদস্য আরিফুর রহমান ইসহাক প্রমুখ।

 

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থীদের আরবি ও ইংরেজিতে কথোপকথন, হামদ, নাত, সুরা তেলাওয়াত, নামাযের নিয়ম-কানুনসহ ইসলামিক নানান বিষয়ে পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে। দোয়া মাহফিল শেষে মাদরাসার ২৫ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন খতম ও সবক প্রদান করেন অতিথিরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।