Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মানিকগঞ্জে নিখোঁজের ৭ ঘণ্টা পর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

admin • 14 Jul 2023, 04:07 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মানিকগঞ্জে নিখোঁজের ৭ ঘণ্টা পর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে নিখোঁজের ৭ ঘণ্টা পর বাড়ির পাশের একটি ডোবা থেকে শুকুর আলী (৪০) নামে এক কৃষি শ্রমিকের হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শুকুর আলী মানিকগঞ্জ সদর উপজেলার মালটিয়া কুড়িপাড়া গ্রামের আতর আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শুকুর আলী বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না। পরে রাত দেড়টার দিকে শুকুরের বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার জানান, রাত তিনটার দিকে শুকুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।