Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মানিকগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

admin • 12 Nov 2022, 06:55 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মানিকগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জ সদরে ট্রাকচাপায় নমিত সরকার নামের ২৪ বছরের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জের সদরের মুলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর ট্রাক চালক সোহেল রানাকে আটক করা হয়েছে। নিহত নমিত সরকার সদর উপজেলার পুটাইল ইউপির এগার-শ্রী এলাকার নগেন্দ্র কুমার সরকারের ছেলে।

 

গোলড়া হাইওয়ে থানার এসআই অরবিন্দ্র জানান, নমিত সরকার পাটুরিয়ার দিক থেকে মোটরসাইকেল চালিয়ে মানিকগঞ্জের দিকে ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা আরিচা মহাসড়কের মুলজান এলাকায় পৌছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি ট্রাকের নিচে পড়ে যায় এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার ট্রাক চালক সোহেল রানাকে আটক করা হয়েছে। ঘাতক ট্রাকসহ মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গোলড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।