Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মানহীন মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রি,দুই প্রতিষ্ঠানকে জরিমানা করল ভোক্তা অধিদপ্তর

admin • 30 Jan 2023, 07:51 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মানহীন মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রি,দুই প্রতিষ্ঠানকে জরিমানা করল ভোক্তা অধিদপ্তর

মেয়াদোত্তীর্ণ এবং ক্ষতিকর রং মেশানো শিশু খাদ্য বিক্রি করার অপরাধে আলমডাঙ্গার দুটি ব্যবসা প্রতিষ্ঠান ১০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান দুটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চুয়াডাঙ্গার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করে।

দন্ডিত প্রতিষ্ঠানগুলো হলো-আলমডাঙ্গা শহরের চারতলা মোড়ের মেসার্স মোল্লা স্টোর ও মেসার্স জহির স্টোর।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহম্মেদ জানান, মেয়াদোত্তীর্ণ, মূল্যবিহীন এবং রং মেশানো ছাড়াও এই দুটি প্রতিষ্ঠান নিম্নমানের ও নকল পন্য বিক্রি করছিলো।

 

মেসার্স মোল্লা স্টোরের মালিক জামিরুল ইসলাম এবং মেসার্স জহির স্টোরের মালিক জহুরুল ইসলামকে আগে একবার সতর্ক করা হয়েছিল।

 

সোমবার দুপুরে এই দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অন্তত ৮-১০ বস্তা নিম্নমানের নকল ও মেয়াদোত্তীর্ণ এবং মূল্যবিহীন শিশুখাদ্য পাওয়া যায়। সেসব পন্য জনসন্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

 

অভিযানে মেসার্স মোল্লা স্টোরের মালিক জামিরুল ইসলামকে ২০ হাজার টাকা এবং মেসার্স জহির স্টোরের মালিক জহুরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমনা করা হয়েছে। ওই দুটি প্রতিষ্ঠান ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।