Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মাদারীপুরে হত্য মামলার আসামিকে কুপিয়ে হত্যা

Mohiuddin Ahmad Tanveer • 05 Feb 2023, 11:07 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মাদারীপুরে হত্য মামলার আসামিকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে হত্যা মামলার আসামি আউয়াল মাতুব্বর (৫০) নামে এক ব্যক্তিতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে সদর উপজেলার পাঁচখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

 

আউয়াল মাতু্ব্বর পাঁচখোলা গ্রামের কাশেম মাতুব্বরের ছেলে। তিনি পাঁচখোলা গ্রামের সাহেব আলী হত্যা মামলার আসামি ছিলেন।

 

জানা গেছে, শনিবার রাতে নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন আউয়াল মাতু্ব্বর। মধ্যরাতে তাকে দোকান থেকে ডেকে বের করে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

 

এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে তার মৃত্যু হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আউয়াল মাতুব্বর একটি হত্যা মামলার আসামি ছিলেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, আউয়াল মাতুব্বর নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তদন্তপূর্বক বিস্তারিত জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।