Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মাদারীপুরে স্কুলব্যাগ ভর্তি ককটেলসহ যুবক আটক

admin • 29 Mar 2024, 08:14 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মাদারীপুরে স্কুলব্যাগ ভর্তি ককটেলসহ যুবক আটক

মাদারীপুরে স্কুলব্যাগ ভর্তি ককটেলসহ নাসির কাজী নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে কালকিনি উপজেলার ফাঁসিয়াতলা বাজার থেকে নাসির কাজীকে আটক করা হয়। আটক নাসির কুমিল্লার বাচ্চু কাজীর ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, কালকিনির ফাঁসিয়াতলা এলাকায় ককটেল বহন করে নিয়ে আসা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি দল।

পরে তল্লাশি চালিয়ে স্কুলব্যাগ ভর্তি ককটেল উদ্ধার করা হয়। এ সময় স্কুলব্যাগ বহনকারী নাসিরকে আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। অভিযানে গোয়েন্দা পুলিশের পাশাপাশি থানা পুলিশও অংশ নেয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আটক নাসির দীর্ঘদিন যাবত জেলার বিভিন্নস্থানে ককটেল, হাতবোমাসহ দেশীয় অস্ত্র এনে বিক্রি করতো।

 

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো আনা হয়েছিল। তবে, স্কুলব্যাগে কতগুলো ককটেল আছে এখনও বলা সম্ভব হচ্ছে না। ঢাকা থেকে বোমা নিস্ক্রিয়করণ ইউনিট (ডিস ডিসপোজাল ইউনিট) আসলে ককটেলের সংখ্যা বলা যাবে। তাদেরকে খবর দেয়া হয়েছে। পরে এগুলো নিস্ক্রিয়করণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।