Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মাদারীপুরে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

admin • 06 Jan 2024, 10:15 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মাদারীপুরে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

মাদারীপুরের কালকিনিতে একটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল উদ্ধারও করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে কালকিনি উপজেলার ৭২ নম্বর ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

এটি গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। এখানে মোট ভোটার ১ হাজার ৬৯২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮৭০ জন, আর নারী ভোটারের সংখ্যা ৮২২ জন।

 

স্থানীয় একাধিক সূত্র জানায়, শনিবার দুপুরে সরকারি রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে ৭২নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পৌঁছান প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে রাতে হঠাৎ কেন্দ্রের সামনে ককটেল ছুঁড়ে মারে দুর্বৃত্তরা।

 

এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে। ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।

 

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

মাদারীপুর-৩ আসনের সহকারী রির্টানিং কর্মকর্তা ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ জানান, ভোটকেন্দ্রের বাইরে মূলত ককটেল বিস্ফোরণ হয়। উদ্ধার হওয়া ককটেলটি পুলিশের হেফাজতে রয়েছে। দক্ষ কর্মকর্তাদের সহযোগিতায় উদ্ধার হওয়া ককটেলটি নিষ্কিয় করা হবে।

 

উল্লেখ্য, মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ, স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম, জাতীয় পার্টি মো. আব্দুল খালেক, তৃনমূল বিএনপির প্রবীন হালদার, বাংলাদেশ সুপ্রিম পাটির্র নিতাই চক্রবর্তী, কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী নকুল কুমার বিশ্বাস।

 

কালকিনি ও ডাসার উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা। মাদারীপুর সদরের পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৭ হাজার ৮৫৬ জন। পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮৯৩ ও নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ৯৬০ জন। এ ছাড়া হিজড়া ভোটারের সংখ্যা ৩ জন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।