Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মাদারীপুরে বাকপ্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম

admin • 27 Jan 2023, 11:25 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মাদারীপুরে বাকপ্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম

মাদারীপুরে জালাল বেপারী (২০) নামের এক বাকপ্রতিবন্ধীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। আহত শাহ জালাল শহরের সবুজবাগ এলাকার নুরু বেপারীর ছেলে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের সবুজবাগ এলাকায় সরস্বতী পূজার আয়োজন করে হিন্দুধর্মাবলম্বীরা। সেখানে রাতে পূজা দেখতে ও ঘুরতে যায় শাহ জালাল।

 

হঠাৎ পেছন থেকে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, প্রতিবন্ধীর উপর হামলার ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।