Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মাদারীপুরে দুই বান্ধবীর রহস্যজনক মৃত্যু

admin • 15 Oct 2023, 11:29 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মাদারীপুরে দুই বান্ধবীর রহস্যজনক মৃত্যু

মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় দুই তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। অসুস্থ্য অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন একই বাড়ির আরও দুজন। ওই বাড়ি থেকে দেশি ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় গতকাল শনিবার রাত আড়াইটার দিকে লুৎফর রহমান মোল্লা বাড়ির চার তলায় এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন– শহরের উকিলপাড়া এলাকার কেএইচ শাকিল আহম্মেদের মেয়ে সাগরিকা আক্তার (২৬) এবং ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের বাঘরিয়া গ্রামের পারুল আক্তার (২৫)। তাঁরা দুজন সম্পর্কে বান্ধবী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ চিৎকার চেচামেচি শুনে চারতলার ওই বাসায় ছুটে যান কেয়ারটেকার হেলাল সরদার। সেখানে ফ্লোরে সাগরিকাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় অসুস্থ অবস্থায় সাগরিকার বান্ধবী পারুল আক্তার, মা সাবিনা ইয়াসমিন ও মামাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পারুল আক্তারকে মৃত ঘোষণা করেন।

কয়েকজন প্রতিবেশী জানান, গত ১ অক্টোবব মা, মেয়ে ও মামা তিনজনে ওই বাসায় ভাড়া ওঠেন। শনিবার রাতে ওই বাসায় আরও ৩ থেকে ৪ জন নারী আসেন। এরপর রাতে মদ পান করে তাঁরা অসুস্থ হয়ে পড়েন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই বাসা থেকে দেশি ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। অসুস্থ দুজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।