Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মাদারীপুরে আর্থিক সংকটে যুবকের আত্মহত্যা

admin • 12 Dec 2023, 08:45 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মাদারীপুরে আর্থিক সংকটে যুবকের আত্মহত্যা

মাদারীপুরে প্রচণ্ড অর্থ সংকটের কারণে পুনয় মন্ডল (৩৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। মঙ্গলবার সকালে জেলার কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

জানা যায়, নিহত যুবক পুনয় মন্ডল রমজানপুর গ্রামের পার্থ মন্ডলের ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, পুনয় মন্ডলের তেমন কোন নিদিষ্ট পরিমাণ আয়–উপার্জন না থাকায় পরিবারে অভাব অনাটন লেগে থাকত। অনেক সময় তার পরিবারের সদস্যদের না খেয়ে দিন কাটাতে হত।

 

এ নিয়ে পরিবারের মধ্যে সব সময় অশান্তি লেগে থাকত। এই অশান্তি থেকে মুক্তি পেতে মঙ্গলবার ভোর রাতে পুনয় ঘরের আড়ার সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন। পরে কালকিনি থানা পুলিশ তাঁর লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠিয়েছে।

 

এ বিষয়ে কালকিনি থানার ওসি নাজমুল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, দারিদ্র্যের পাশাপাশি আরও বেশ কিছু মানসিক সমস্যায় পড়েই মূলত পুনয় আত্মহত্যা করতে পারে। তবে বিষয়টি আরও তদন্ত করে দেখতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।