Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

মাথায় বল লেগে আহত মোস্তাফিজ,নেয়া হলো হাসপাতালে

admin • 18 Feb 2024, 03:00 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মাথায় বল লেগে আহত মোস্তাফিজ,নেয়া হলো হাসপাতালে

চট্টগ্রামে বিপিএলের অনুশীলনের সময় উইন্ডিজ ক্রিকেটার ম্যাথিউ ফোর্ডের হাকানো বল মাথায় আঘাত করেছে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের।

 

এ ঘটনার পর দ্রুতই তাকে স্টেডিয়াম থেকে অ্যাম্বুলেন্সে করে নেয়া হয়েছে হাসপাতালে। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে কুমিল্লা ভিক্টোরিয়ানস দল অনুশীলন করছিল। মোস্তাফিজ নেটে বোলিং করার সময়ই মাথায় আঘাত পান। তিনি বল করে রান আপ নিতে ফিরছিলেন। এসময় উইন্ডিজ ক্রিকেটার ম্যাথু ফোর্ডের হাকানো বল আঘাত করে মোস্তাফিজের মাথার বাঁ দিকে। এতে মাঠেই বসে পড়েন তিনি। এরপর দ্রুতই অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেয়া হয়।

 

তার মাথার আঘাত গুরুতর বলে জানা গেছে। তবে কতটা গুরুতর তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

মোস্তাফিজ বিপিএলের চলতি আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন। এ পর্যন্ত ৯ ম্যাচ খেলে ২৩ দশমিক ৯১ গড়ে ১১ উইকেট শিকার করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।