Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৯ জন

admin • 14 May 2025, 08:36 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৯ জন

কোন ধরনের তদবির ও ঘুষ ছাড়া কেবল শারীরিক ও মেধার যোগ্যতা ভিত্তিতে মাত্র ১২০ টাকার বিনিময়ে খাগড়াছড়িতে ৯ জন চাকরি প্রার্থী পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন।

 

বুধবার (১৪) মৌখিক পরীক্ষা শেষে বিকালে পুলিশে নবাগত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ মো. আরেফিন জুয়েল (পিপিএম)।

 

খাগড়াছড়ি পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ 'ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)/কনস্টেবল' পদে মৌখিক পরীক্ষায় অংশ নেন ৩১  জন পরীক্ষার্থী। তাদের মধ্যে থেকে ৯জন উত্তীর্ণ হয়। আপেক্ষামান রয়েছে ৩ জন। উত্তীর্ণদের ৭ জনই দিন মজুর ও অটো চালক বলে জানা গেছে।

 

নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও তাদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং সভায় পুলিশ সুপার মো. আরেফির জুয়েল (পিপিএম)বলেন, 'শারীরিক  ও মেধার যোগ্যতার ভিত্তিতে আপনারা সকলে আজ এই জায়গায় এসেছেন। আপনারা সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন। এতে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ।' এ সময় প্রতিক্রিয়া জানাতে কয়েকজন নবাগত পুলিশ সদস্য আনন্দে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন।

 

উল্লেখ্য, খাগড়াছড়িতে ৯টি পুলিশ কনস্টেবল পদের বিপরীতে সাড়ে ৪ শতাধিক আবেদন জমা পড়ে বলে জানান নিয়োগ কমিটির সদস্যরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।