Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মাগুরায় সাকিবের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা ও ভাঙচুর

admin • 05 Aug 2026, 10:37 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মাগুরায় সাকিবের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা ও ভাঙচুর

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

 

এ ছাড়াও ইটপাটকেল নিক্ষেপ করে কাচের বাসার জানালা ভাঙচুর করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে। এছাড়াও গেটে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করে। এ সময় গেটে সামান্য আগুন জ্বললেও তা দ্রুত নিভে যায়। 

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, কে বা কারা পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর বাড়িটির চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।