Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মাগুরায় মাদকসহ গ্রেফতার ২

admin • 03 Jul 2024, 09:29 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মাগুরায় মাদকসহ গ্রেফতার ২

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজার থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা শ্রীপুর থানার ওসি শেখ তাসনীম আলম।

গ্রেফতারকৃতরা হলেন, শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে পাভেল এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রামের ফরিদ খন্দকারের ছেলে পলাশ খন্দকার।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে শ্রীপুর উপজেলার নাকোল বাজারের চৌরঙ্গীমোড় এলাকা থেকে গাঁজাসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

 

এ ঘটনায় শ্রীপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে শ্রীপুর থানার ওসি শেখ তাসনীম আলম জানিয়েছেন। এছাড়াও তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।