Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ,আহত ৬

admin • 26 Oct 2023, 07:12 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ,আহত ৬

ফরিদপুরের ভাঙ্গায় মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন গ্রামবাসীরা। ধাওয়া পাল্টা-ধাওয়া করেছে। পূর্বশক্রতার জের ধরে উপজেলার রাজেশ্বরদী গ্রামে বৃহস্পতিবার সকালে ঘণ্টাব্যাপী এ ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় ৫ জন গ্রামবাসী আহত হয়েছেন।

 

সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ রাজেশ্বরদী এলাকায় গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে এবং দুইপক্ষের শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

গ্রামবাসী সূত্রে জানা যায়, রাজেশ্বরদী গ্রামের বাসার হাওলাদার, শাহীন হাওলাদার ও রেজাউল হাওলাদারের সঙ্গে একই গ্রামের দেলো মেম্বার, পিকুল মাস্টার ও শাকায়েত কাজীর দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতা ও গ্রাম্য দলাদলি চলে আসছে। বুধবার বিকালে বাসার হাওলাদারের দলের অটোচালক আকুবালী যাত্রী নিয়ে ভাজন্দি বাজারে যায়। সেখানে দেলো মেম্বারের দলের শাহীন অটো সিরিয়াল নিয়ে আকুবালীকে মারধর করেন।

 

এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে মাইকে ঘোষণা দিয়ে শত শত গ্রামবাসী দেশীয় অস্ত্র ডাল, কাতরা, কালি, টেঁটা ও রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তখন দুই দলের গ্রামবাসী ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ডাল, কাতরা, কালি, টেঁটা জব্দ করে।

 

এ ব্যাপারে ভাঙ্গা সার্কেল এএসপি তালাত মাহমুদ শাহেনশাহ বলেন, খুব ভোরে রাজেশ্বরদী গ্রামের দুইটি দল তারা দেশীয় অস্ত্র নিয়ে মারামারি করছে। সংবাদ পেয়ে আমিসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেই।

 

তিনি বলেন, রাজেশ্বরদী গ্রামের লোকজন ২ দল ভাগ হয়ে দীর্ঘদিন ধরে হামলা ও মামলা মোকদ্দমা চালিয়ে আসছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এদের কাছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র রয়েছে। এসব দেশীয় অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রামের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।