Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মাংস ব্যবসায়ীদের জন্য নতুন নির্দেশনা, অমান্য করলেই শাস্তি

admin • 24 Apr 2026, 04:14 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মাংস ব্যবসায়ীদের জন্য নতুন নির্দেশনা, অমান্য করলেই শাস্তি

রাজধানীর মাংস ব্যবসায়ীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ নির্দেশনা অমান্য করলেই তার বিরুদ্ধে শাস্তির ঘোষণাও দেওয়া হয়েছে।

সংস্থাটির এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশু জবাই ও মাংস বিক্রির ক্ষেত্রে নির্ধারিত ফি আদায় বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ এবং ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২১’ অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন গবাদি পশুর মাংসের দোকানগুলো থেকে প্রতি জবাই পশুর জন্য নির্দিষ্ট হারে ফি দিতে হবে। এর মধ্যে ছাগল বা ভেড়ার জন্য ১০ টাকা, গরুর জন্য ৫০ টাকা এবং মহিষের জন্য ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সিটি করপোরেশন এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মাংস ব্যবসায়ীকে মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেউ এই নির্দেশনা অমান্য করলে বিদ্যমান আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।