Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

admin • 29 Oct 2025, 09:58 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

জামালপুরে সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীরা।

 

বুধবার (২৯ অক্টোবর,) দুপুরে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থী নাজমুল, নাসিব, তুলি,মিরাজুল আজিজুর, রাব্বি প্রমুখ বক্তব্য রাখেন।

 

বক্তব্যে তারা বলেন, গত ২৭ অক্টোবর, সোমবার সড়ক দুর্ঘটনায় আমাদের কলেজের দু’জন শিক্ষার্থী—আরিফা আক্তার পলি ও সুমাইয়া জামান সিথি নিহত হয়েছেন। মহাসড়কে সকল অবৈধ ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে হবে। মানববন্ধনের পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিতে যান।

 

কিন্তু এক ঘণ্টা পার হলেও জেলা প্রশাসক হাছিনা বেগম স্মারকলিপি গ্রহণ করতে আসেননি। এতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে শহরের প্রধান সড়কে অবস্থান নেন এবং প্রায় দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন।

 

পরবর্তীতে ৩০ অক্টোবর, বৃহস্পতিবার সকালে পুনরায় স্মারকলিপি গ্রহণের দাবিতে সড়কে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।