Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, রংপুরে ছাত্রশিবিরের প্রতিবাদ মিছিল

admin • 26 Sep 2024, 05:14 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, রংপুরে ছাত্রশিবিরের প্রতিবাদ মিছিল

ভারতের হিন্দু পণ্ডিত ও বিজেপি নেতা রামগিরি কর্তৃক মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন রংপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে মিছিলটি রংপুর মহানগরীর লালবাগ মোড় হতে বের হয়ে মেয়রের মোড়, শাপলা চত্বর, জাহাজ কোম্পানির মোড় হয়ে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর শাখার যৌথ উদ্যোগে ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর ইসলামী ছাত্রশিবির শাখার প্রচার সম্পাদক আতিকুর রহমান ও কারমাইকেল কলেজের সমন্বয়ক ইমরান আহমেদের নেতৃত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. ইমতিয়াজ ইমতি, মো. সাজ্জাদ হোসেন পৃথিবী ও নাহিদ হাসান খন্দকার প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।