রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারের ১৪ তলা ভবনের ১৩ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের ১৪ তলা ভবনের ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
আরও ৪ ইউনিট যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।





