Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মশার কয়েল থেকে বাসে আগুন, হেলপার নিহত

admin • 29 Nov 2024, 11:54 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মশার কয়েল থেকে বাসে আগুন, হেলপার নিহত

খুলনায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বাসটি পুরোপুরি পুড়ে গেছে। এসময় বাসের মধ্যে ঘুমিয়ে থাকা হেলপার শরিফুল নিহত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মধ্যরাতে সোনাডাঙ্গা বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। মশার কয়েল থেকে আগুন লেগেছে বলে জানিয়েছে পুলিশ ও পরিবহন শ্রমিকরা।

সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে সুন্দরবন পরিবহনের একটি বাসের মধ্যে হেলপার শরিফুল ঘুমিয়ে ছিল। মশার কয়েল থেকে রাত ২ টার দিকে বাসে আগুন ধরে যায়। এতে বাসটি পুড়ে গেছে। এছাড়া আগুনে পুড়ে বাসের মধ্যে থাকা হেলপার শরিফুল নিহত হয়েছে।

পরিবহন শ্রমিকরা জানায়, বাসের অনেক হেল্পার রাতে মশার কয়েল জ্বালিয়ে বাসের মধ্যে ঘুমিয়ে থাকে। এর আগেও সোনাডাঙ্গা বাস টার্মিনালে মশার কয়েল থেকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। নিহত হেলপার শরিফুলের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।