Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

ময়মনসিংহে বিসিক শিল্প নগরীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

admin • 29 Nov 2024, 11:56 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ময়মনসিংহে বিসিক শিল্প নগরীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

ময়মনসিংহে নগরীর মাসকান্দায় বিসিক শিল্প নগরী এলাকায় একটি কীটনাশক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

শুক্রবার সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ময়মনসিংহের বিভাগীয় উপপরিচালক মতিউর রহমান বলেন, সকাল ১০টার দিকে শিল্প এলাকার একটি কীটনাশক কারখানায় আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ১১টি ইউনিট নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। তবে হতাহতের খোঁজ পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।