এক্সক্লসিভ
জাতীয়
আইন-আদালত
সারা দেশ
জেলার খবর
ময়মনসিংহে জাল ডলারসহ গ্রেপ্তার ২
admin
• 08 Aug 2022, 06:01 AM
• পঠিত 1 বার
ময়মনসিংহে জাল আমেরিকান ডলারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৭ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে ঈশ্বরগঞ্জ থানাধীন ধীতপুর দক্ষিণ বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (৮ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-১৪।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সোহেল মিয়া (৩৫) ও মো. খালেকুজ্জামান ওরফে তুহিন। তাদের কাছ থেকে ৩২১টি আমেরিকান ডলার ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আরও পড়ুন:বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক পেলেন পাঁচ নারী
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, তারা দীর্ঘদিন যাবৎ আমেরিকান জাল ডলারের ব্যবসা করে বিভিন্ন লোকের সাথে প্রতারণা করে আসছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
মিরর/ময়মনসিংহ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





