পঞ্চগড় জেলার বোদা উপজেলার ০২ নং ময়দান দিঘি ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৯ সেপ্টেম্বর ) ময়দানদিঘি বি এল উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ০২ নং ময়দান দিঘি ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন ও আংশিক কমিটি ঘোষণা করা হয়৷ এতে মো. আব্দুল আজিজ কে সভাপতি ও মো. আজিজুল হাকিম কে সাধারণ সম্পাদক করা হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড়-২ আসনের সাংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি রেলপথ মন্ত্রী এ্যাড. মো. নূরুল ইসলাম সুজন এমপি।
ময়দান দিঘি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফেরদৌস ওয়াহিদ লাবণ্যের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ, ময়দান দিঘি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি মো. আব্দুর জব্বার, বোদা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রুবায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মো. আনজাম পিয়াল প্রমূখ।রেলমন্ত্রী তাঁর সংসদীয় আসন পঞ্চগড় ০২ এর বোদা ও দেবীগঞ্জ উপজেলা প্রতিটি ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা যুব ও আওয়ামীলীগ সহ প্রতিটি ইউনিট কে ঢেলে সাজাচ্ছেন ।
লক্ষ্য করা গেছে প্রায় প্রতিটি সম্মেলনে তিনি অতিথি হিসেবে উপস্থিত থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নির্দেশনা প্রদান করছেন । এছাড়া নানাভাবে তিনি গণসংযোগ ও জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন । সম্মেলন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷।।





