নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের পক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে তাঁর পক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরমটি জমা দেন ব্যক্তিগত সহকারী হাফিজুর রহমান মান্না। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মান্না।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমান ১৯৯৬ সালে প্রথমবারের মতো নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
এ আসনে ২০১৪ ও ২০১৮ সালে শামীম ওসমান বিজয়ী হন।





