Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মনোনয়ন না পেয়ে ইসলামি আন্দোলনে যোগ দিলেন বিএনপি নেতা

admin • 19 Nov 2025, 10:34 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মনোনয়ন না পেয়ে ইসলামি আন্দোলনে যোগ দিলেন বিএনপি নেতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় বিএনপি সম্ভাব্য ২৩৭ জন প্রার্থীর নাম প্রকাশের পর নিজের নাম তালিকায় না থাকায় দল পরিবর্তন করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারী।

 

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই) এর সান্নিধ্যে আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন তিনি। দৌলতুজ্জামান আনসারী মুঠোফোন এ খবর নিশ্চিত নিজেই করেছেন । 

 

এর আগে মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পদ থেকে পদত্যাগ করেন। খোজ খবর নিয়ে জানা যায়,দৌলতুজ্জামান আনসারী জাতীয় পাটির এমপি প্রার্থী হিসেবে তার রাজনীতি শুরু করেন। এরপর বিএনপিতে যোগদান করে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং ময়মনসিংহ বিভাগীয় কৃষক দলের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

 

জামালপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হয়ে তিনি মাঠে জনসংযোগও করেন। এছাড়াও তিনি মেলান্দহ উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তাঁর নতুন রাজনৈতিক ঠিকানা নিয়ে এলাকায় নানা রকম আলোচনা শুরু হয়েছে।

 

জানা গেছে, জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারী। তবে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে বেছে নিয়েছেন। এ বিষয়ে দৌলতুজ্জামান আনসারী বলেন, গত ৫ আগস্টের পর থেকে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে।

 

দলের নামের সঙ্গে মিথ্যাচারের সমীকরণ জড়িয়েছে। তাই আমি দল থেকে নিজেই দূরে সরে গিয়েছি। গত প্রায় আট মাস ধরে আমি কেন্দ্রীয় কার্যালয়ে যাইনি। কৃষক দলের পদ থেকে পদত্যাগ করেছি এবং মনোনয়ন চাওয়ার কোনো চেষ্টা করিনি। এই পরিস্থিতিতে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছি।

 

এ বিষয়ে জানতে চাইলে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবীর মঞ্জু বলেন, তিনি উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য পদে থাকলেও উপজেলা রাজনীতিতে সক্রিয় ছিলেন না। তাই তার পদত্যাগ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।