Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

admin • 24 Nov 2024, 08:05 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

রাজধানীর মতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) রাতে মতিঝিলের এজিবি কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- রাশেদুল ইসলাম ওরফে রাইস্যা ওরফে বাবু (২৪), ২। মো. নাইম (২৩) ও ৩। মনির হোসেন মঞ্জু (২৮)। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে তিনটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, মতিঝিল থানা এলাকায় রাত্রিকালীন ডিউটি করার সময় থানার টহল পুলিশ গোপন সংবাদ পায় যে, এজিবি কলোনী এলাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে কয়েকজন দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে ঘটিকায় থানার টহল দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টার একপর্যায়ে উল্লিখিত তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে তিনটি ধারালো চাকু উদ্ধার করা হয়। 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় ডাকাতি করার জন্য উক্ত স্থানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিলো।

 

মতিঝিল থানা সূত্রে আরও জানা যায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।