Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মঙ্গলবার থেকে কমদামে বিক্রি হবে ৪ নিত্যপণ্য

admin • 13 Nov 2023, 01:53 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মঙ্গলবার থেকে কমদামে বিক্রি হবে ৪ নিত্যপণ্য

আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে ঢাকায় চারটি পণ্য ‘খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস)’ মাধ্যমে বিক্রি করা হবে। সোমবার (১৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

 

তিনি বলেন, আগামীকাল থেকে রাজধানতে চারটি পণ্য হলো কমদামে বিক্রি করা হবে। সেগুলো হলো-মশুর ডাল (২ কেজি) ৭০ টাকা দরে, সয়াবিন তেল (২ লিটার ) ১০০ টাকা দরে ও আলু (২ কেজি) ৩০ টাকা দরে বিক্রি হবে। শিগগিরই এই তালিকায় পেঁয়াজ যুক্ত হবে ৫০ টাকা দরে।

 

এসময় বাণিজ্য সচিব বলেন, আজ থেকে সরকার নির্ধারিত দামে ২৭ টাকায় কোল্ডস্টোরেজ থেকে আলু বিক্রি হবে। এর চেয়ে বেশি হলে আলু কোল্ডস্টোরেজ থেকে বের করতে দেয়া হবে না। এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিসিদের এ নির্দেশনা দেয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে যারা অস্বাভাবিক দাম বাড়িয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। এরই মধ্যে ৫০টির অধিক মামলা চলমান আছে। বেশি কিছু জরিমানাও আদায় করা হয়েছে।

 

বাণিজ্য সচিব বলেন, ইতোমধ্যে ১০ হাজার ৯৫ টন আলু এবং ৬২ হাজার ডিম আমদানি করা হয়েছে। চিনি তেলসহ আর কিছু নিত্যপণ্যের আমদানি বাড়াতে নির্দেশনা দেয়া হয়েছে। ব্যাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে যাতে এলসি খুলতে কোনো সমস্যা না হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।