Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভ্যানে লাশ পোড়ানোর ‘মাস্টারমাইন্ড’ পুলিশ কর্মকর্তা সায়েদ গ্রেপ্তার

admin • 31 Oct 2024, 10:14 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ভ্যানে লাশ পোড়ানোর ‘মাস্টারমাইন্ড’ পুলিশ কর্মকর্তা সায়েদ গ্রেপ্তার

আশুলিয়ায় ছাত্র-জনতার গণ-আন্দোলনে ৪৬ জনকে গুলি করে হত্যার পর লাশ গুনে গুনে ভ্যানে তোলা এবং আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনার মাস্টারমাইন্ড আশুলিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার (৩০ অক্টোবর) রাতে তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিলো। বর্তমানে সায়েদকে শাহবাগ থানায় রাখা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হবে।

 

গ্রেপ্তার আতংকে এতদিন গা ঢাকা দিয়ে ছিলেন পুলিশের এই কর্মকর্তা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন তিনি।

 

খোদ পুলিশের একটি সূত্র জানায়, নিজেকে আড়াল করতে নানা কৌশল খাটিয়েও শেষ রক্ষা না হওয়ায় যেকোনো মুহূর্তে অবৈধ পথে দেশত্যাগের পরিকল্পনা করেন সায়েদ। বিষয়টি আঁচ করতে পেরে ইমিগ্রেশনসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তার বিষয়ে নজরদারি বাড়াতে বলা হয়। এরই জেরে গতকাল রাতে কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।