Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভোলায় জেলের জালে রাজা ইলিশ, ৯ হাজার টাকায় বিক্রি

admin • 20 Jun 2026, 04:11 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ভোলায় জেলের জালে রাজা ইলিশ, ৯ হাজার টাকায় বিক্রি

ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৩ কেজি ওজনের একটি বিশাল ইলিশ। স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের কাছে এই আকারের মাছ 'রাজা ইলিশ' নামে পরিচিত। ২ কেজি ৮০০ গ্রাম ওজনের এই ইলিশটি পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৯ হাজার টাকায় বিক্রি করা হয়।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটের আমানত উল্যাহ আলমগীরের আড়তে মাছটি বিক্রির জন্য আনা হয়। আড়ত ব্যবস্থাপক নাহিদ জানান, সকালে কলাতলীচর আবাসন খালের কামাল মাঝিসহ কয়েকজন জেলে রামনেওয়াজ সংলগ্ন মেঘনা নদীতে জাল ফেললে এই মাছটি ধরা পড়ে।

মৎস্যঘাটের ব্যবসায়ী আইয়ুব পাটোয়ারী জানান, ঘাটে মাছটি আসার পর স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে নিলাম ডাক শুরু হয়। সর্বোচ্চ দরদাতা হিসেবে ৯ হাজার টাকায় মাছটি কিনে নেন ব্যবসায়ী জোবায়ের হাসান রাজিব চৌধুরী। ক্রেতা রাজিব চৌধুরী জানান, ঢাকার পাইকারি বাজারে এই ধরনের বড় ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে এবং সেখানে মাছটি আরও ভালো দামে বিক্রি করা যাবে বলে তিনি আশা করছেন।

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক এ বিষয়ে বলেন, সরকারি ইলিশ প্রজনন ও সংরক্ষণ কার্যক্রম সফল হওয়ায় নদীতে এখন নিয়মিত বড় আকারের ইলিশের দেখা মিলছে। চলতি বর্ষা মৌসুমে বৃষ্টিপাত আরও বাড়লে নদীতে এমন বড় আকারের ইলিশ আরও বেশি ধরা পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।