জেলার খবর
ভোলায় অবৈধ ৪ হাজার ৩০০ লিটার সয়াবিন তেল জব্দ, আটক ২
admin
• 26 Aug 2022, 08:38 AM
• পঠিত 1 বার
ভোলার ইলিশা ফেরিঘাট থেকে ২৪ ব্যারেলে ৪ হাজার ৩০০ লিটার অবৈধ সয়াবিন তেলসহ ২ জনকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ২৪ ব্যারেলে ৪ হাজার ৩০০ লিটার অবৈধ সয়াবিন তেল ও ২ ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা ভোলা জেলার লালমোহন উপজেলার লেছসকিনা গ্রামের বাসিন্দা। জব্দকৃত তেল ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ভোলা সদর থানায় মামলা চলমান রয়েছে বলে জানান কোস্ট গার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





