Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভোটের মাঠে নেমে পড়েছেন মাহি

admin • 01 Jan 2023, 08:29 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভোটের মাঠে নেমে পড়েছেন মাহি

চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। রোববার (১ জানুয়ারি) এ আসনে প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড।

জানা গেছে, ক্ষমতাসীন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুমতি সাপেক্ষেই তিনি দলটির মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।

মাহি ইতোমধ্যে নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন। স্থানীয় সাধারণ মানুষ তাকে নিয়ে বেশ আগ্রহও দেখাচ্ছেন। 

মাহিয়া মাহি সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের জন্য সাধ্যমতো কাজ করে আসছেন। মনোনয়ন পেলে ৫০ হাজার ভোটের ব্যবধানে জিতবেন তিনি।

মাহি জানান, তিনি দীর্ঘদিন ধরেই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট একাংশের (ফাল্গুনী হামিদ) যুগ্ম সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘এলাকায় গণসংযোগে গিয়ে বিপুল সাড়া পেয়েছি। আশা করি দলের মনোনয়ন পাব। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীবান্ধব এবং নারীর ক্ষমতায়নে তিনি প্রচুর কাজ করেছেন। সার্বিক বিচারে নিশ্চয় তিনি আমাকেই যোগ্য প্রার্থী মনে করবেন।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।