Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভোটের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো, সবাই নিয়ম মেনে ভোট দিচ্ছেন: উমামা

admin • 09 Sep 2025, 03:37 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ভোটের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো, সবাই নিয়ম মেনে ভোট দিচ্ছেন: উমামা

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা বলেছেন, ভোটের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো এবং সবাই নিয়ম মেনে ভোট দিচ্ছেন। কোন হল থেকে বেশি ভোট আসবে তা এখনো নির্ধারিত হয়নি।

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

 

উমামা বলেন, ভোটারদের থেকে ভালো সাড়া পাচ্ছি। শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে ভোট দিচ্ছেন। জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা চাই নিরপেক্ষ নির্বাচন হোক। ফলাফল বর্জনের কোনো পরিকল্পনা নেই, বরং সুষ্ঠু ভোটের মাধ্যমে প্রকৃত ফলাফল আসুক।

 

বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বিকেল ৪টার মধ্যে লাইনে থাকা শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। নিরাপত্তার কারণে সোমবার রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে, যা আগামী বুধবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।