Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভোটে হেরে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মারধরের অভিযোগ

admin • 24 May 2024, 12:59 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ভোটে হেরে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মারধরের অভিযোগ

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হেরে গিয়ে প্রতিপক্ষকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রহিমুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে।

জানা যায়, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত আহবায়ক রহিমুল ইসলাম বুলবুল। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচন করায় তাকে বহিষ্কার করে বিএনপির হাইকমান্ড।

উপজেলা পরিষদ নির্বাচনের পরদিন (২২ মে) সকাল ১১ টার দিকে উপজেলার সোনাহার বাজার ও নূরুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, আবু তৈয়ব ও সাজু প্রধান আহত হন। জাহাঙ্গীর ও তৈয়ব দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন এবং আহত সাজুকে উন্নত চিকিৎসার জন্য বংপুর মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় বুলবুলসহ ৭ জনকে আসামী করে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন। তবে, গতকাল (২৪ মে) পর্যন্ত মামলা নথিভুক্ত হয়নি বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে সোনাহার ইউনিয়ন বিএনপির একটি পক্ষ রহিমুল ইসলাম বুলবুলের পক্ষে নির্বাচনের প্রচার-প্রচারণায় ছিলেন। আরেকটি পক্ষ বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট বর্জন করে এবং ভোটদানের বিপক্ষে প্রচারণা চালায়। ঐ ক্ষোভ থেকেইই হামলার ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয়রা।

ঘটনার প্রত্যক্ষদর্শী নুরুর বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী সোবহান বলেন, বুধবার সকালে জাহাঙ্গীর হোসেন কেনাকাটার উদ্দেশ্যে তার দোকানে আসেন। কিছুক্ষন পরে বুলবুল ও শাহেদ আসেন সেখানে। বুলবুলের নির্দেশে জাহাঙ্গীরকে টেনে হিচড়ে দোকান থেকে বের করে মারপিট করেন শাহেদ। এর কিছুক্ষণ পরে সোনাহার বাজারে আবু তৈয়বের দোকানে যায় বুলবুল ও তার লোকজন। সেখানে গিয়ে আবু তৈয়ব ও সাজু প্রধান নামে অপর দুইজনকে মারধর করেন তারা।

এইদিকে মারামারির ঘটনায় চেয়ারম্যানের ভাই আশিকুর রহমান টুটুলও হাতে চোট পেয়েছেন বলে খবর পাওয়স গেছে। তবে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলের চেইন দিয়ে জাহাঙ্গীরকে মারধরের সময় হাতে চোট পায় টুটুল। এ বিষয়ে রহিমুল ইসলাম বুলবুলের সাক্ষাতের চেষ্টা করলে তিনি প্রতিবেদকের সাথে সাক্ষাৎ করেননি। মোবাইল ফোনে তার  বক্তব্য চাইলেও তিনি এড়িয়ে যান।

এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, অভিযোগ পেয়েছি, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।