Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভোটাররা নির্ভয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবে: ইসি রাশেদা

admin • 28 Dec 2023, 01:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভোটাররা নির্ভয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবে: ইসি রাশেদা

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ভোটাররা নির্ভয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি।

 

ইসি রাশেদা বলেন, ভোটারদের ভয় নেই, তাদের নিরাপত্তার জন্য আইনের বিধান রয়েছে। যদি কেউ ভোটারদের কোনো রকম বাধা বা হুমকি দেয় তাহলে শাস্তির ব্যবস্থা নেয়া হবে। ঘরে বাইরে কোনো জায়গায় ভোটারদের ভয় দেখালে তাকে শাস্তির আওতায় আনা হবে।

 

তিনি বলেন, নির্বাচন জটিল কাজ। সবাই সহযোগিতা করে সফল করা উচিত। কারও একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। যারা এ কাজে জড়িত তাদের সৎ, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে।

 

তিনি আরও বলেন, ভোটারদের জন্য নতুন আইন করা হয়েছে। ভোটারদের কোনো ভয় নেই। তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত রয়েছে। তাই ভোটারদের হুমকি দিলে প্রশাসন জানা মাত্রই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তৌফিক ইলাহী, অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলামসহ আরও অনেকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।