Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভোট কারা দিতে পারবেন জানালো নির্বাচন কমিশন

admin • 13 Nov 2023, 02:01 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভোট কারা দিতে পারবেন জানালো নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র থাকলেই একজন নাগরিক ভোট দিতে পারবেন না, যদি ওই ব্যক্তির বয়স ১৮ বছর বা তদূর্ধ্ব না হয়। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়া হয়েছে।

 

এতে বলা হয়, ‘নির্বাচন কমিশন ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সী বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি ১৬ ও ১৭ বছর বয়সীদেরকেও জাতীয় পরিচয়পত্র প্রদান করে থাকেন, তবে তারা ভোটার নয়।’

 

যারা ভোট দিতে পারবেন

১. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন- যিনি বাংলাদেশি নাগরিক

২. আঠারো বছর বা তদুর্ধ্ব বয়সী (অর্থাৎ ২০০৫ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারী নাগরিকগণ)

৩. সংশ্লিষ্ট ভোটার এলাকার/নির্বাচনী এলাকার অধিবাসী এবং যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

যারা ভোট দিতে পারবেন না

যারা ভোট দিতে পারবেন না, তারা হলেন –

১. যদি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না থাকে, ২০০৫ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণকারী নাগরিকগণ)

২. আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত ব্যক্তি

২. বিশেষ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তি

৩. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।