Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: হতাহতের সংখ্যা শতাধিক হওয়ার শঙ্কা

admin • 23 Oct 2023, 05:53 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: হতাহতের সংখ্যা শতাধিক হওয়ার শঙ্কা

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের সংখ্যা শতাধিক বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনা কবলিত যাত্রীদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

সোমবার (২৩ অক্টোবর) ভৈরব বাজার রেলওয়ে স্টেশনের কাছে বেলা ৩টা ৫০ মিনিটের সময়ে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী ১১ সিন্ধুর একটি যাত্রীবাহী ট্রেনের সাথে স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়।

ফলে যাত্রীবাহী ট্রেনের দুটি বগি উল্টে যায়। ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় উদ্ধারকাজে অংশ নিয়েছে র‍্যাব-ও।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ঘটনার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।